প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৫:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ১২:২২ এ.এম
গাজীপুরের কাশিমপুরে মিথ্যা মামলায় জড়িয়ে জমি আত্মসাতের অভিযোগ, নিরব স্থানীয় প্রশাসন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজীপুর জেলার বটতলার এডভোকেট আজমত উল্লাহ সাথে আছেন সুবিধাবাদী শওকত ছবি সংযুক্তঃ
মোঃ হাবেল মিয়া জানান, তিনি মাহবুবুর রহমান ও কৃষ্ণ গোপাল সাহার বিরুদ্ধে গাজীপুরের বিজ্ঞ সিনিয়র সহকারী জজ প্রথম আদালতে দেওয়ানী মোকদ্দমা নং ২৯৩/২২ ও ২২৪/২২ নং মোকদ্দমা দায়ের করেন। দেওয়ানী মোকদ্দমা নং ২৯৩/২২ মোকদ্দমা চলমান রয়েছে এবং দেওয়ানী দলিল বাতিলের মোকদ্দমা নং ৩৯৪/২২-এ বিগত ২১/১১/২০২৩ ইং তারিখে রায় ও ২৬/১১/২০২৪ ইং তারিখে ডিগ্রী হয়েছে।

আওয়ামী লীগের বানানো শিল্পপতি অর্থ যোগানদাতা মাহবুবুর রহমান তার সাথে রয়েছে ৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সক্রিয় সদস্য ইদ্রিস মাওলানা উরুফে দালাল আরো আছেন কাউন্সিলর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাইজ উদ্দিন মোল্লা খুনি তার ভাই ইদ্রিস মোল্লা এবং আওয়ামী লীগের অর্থ দোকান দাতা ভন্ড মুকুল ছবি সংযুক্তঃ
কিন্তু মাহবুবুর রহমান ও কৃষ্ণ গোপাল সাহা উক্ত রায় ও ডিগ্রী অমান্য করে তাঁর বিরুদ্ধে কাশিমপুর থানায় ২৪(১১)২৪ ও ৮(১২)২৪ নং মামলা, মিরপুর মডেল থানায় ১(১২)২৪ নং মামলা, বংশাল থানায় ৪১(০১)২৫ নং মামলা দায়ের সহ আরও অসংখ্য মামলা দিয়ে তাঁকে হয়রানি করছেন।

আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং সুবিধাবাদী বর্তমানে বিএনপি'র মহানগরের সাধারণ সম্পাদক শওকত ছবি সংযুক্তঃ
এ বিষয়ে মোঃ হাবেল মিয়া স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ সচিবালয়, ঢাকায় একটি লিখিত আবেদন করেন। আবেদনে তিনি উক্ত মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাঁকে রক্ষা করার আদেশ দানের জন্য আবেদন জানান।

মোঃ জসিম হাওলাদার প্রকাশক ও সম্পাদক
বার্তা সম্পাদক মোঃ গাজী ফুরকান মিয়া
বার্তা বাণিজ্য কার্যালয়ঃ ২৬০,গরম পানি গলি তৃতীয় তলা ফকিরাপুল মতিঝিল ঢাকা ১০০০
মেসার্স ন্যাশনাল সময়ের কণ্ঠ কোম্পানির প্রতিষ্ঠান
Copyright © 2026 দৈনিক ভয়েস নিউজ ইপেপার. All rights reserved.