Dhaka ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা ঈদগাঁও থানার এ এস আই অন্ত বড়ুয়া বেপরোয়া মিথ্যা জিডি নিয়ে তার বাণিজ্য মিতা সংবাদের প্রতিবাদ ভুয়া “প্রাচীন পিলার-কয়েন” ২য় পর্ব কৃষকলীগ নেতা মাকসুদ-সোহেল সিন্ডিকেটের শত কোটি টাকা প্রতারণা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে চট্টগ্রামে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, ১২ পাচারকারী আটক ১৮ জেলার ৩০ উপজেলায় শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি ফায়ার সার্ভিসে পদ বাণিজ্যের অভিযোগ ৩ কোটি টাকায় পরিচালক পদ বাগানোর দাবি উপসচিব আলাউদ্দিনের বিরুদ্ধে দেওয়ানবাগ দরবার শরীফে আধ্যাত্মিকতার আড়ালে হাজার কোটি টাকার সাম্রাজ্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

নতুন উপদেষ্টাদের শপথ ‘ধীরে চলতে’ বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২৮৮ বার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রদবদলের সিদ্ধান্ত হয়েছে সোমবার সন্ধায়। আজ মঙ্গলবার বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়। পরবর্তীতে সোমবার রাতেই আবার শপথ অনুষ্ঠান আয়োজনের কার্যক্রম ‘শ্লো’ করার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গতকাল সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমার কাছে একটি চিঠি আসে। একজন উপসচিব স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হবে।

শপথ উপলক্ষে বিশিষ্টজনদের বঙ্গভবনে যাতায়াতের নিরাপত্তা ও নতুন উপদেষ্টাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয় চিঠিতে। পাশাপাশি একাধিক গানম্যান প্রস্তুত রাখতে বলা হয়। তবে কতজন উপদেষ্টার শপথ হবে সে বিষয়ে কিছু বলা হয়নি এ চিঠিতে।

ওই কর্মকর্তা বলেন, রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পুনরায় ফোন করে শপথ আয়োজনের বিষয়ে কিছুটা শ্লো বা ধীরে চলতে বলা হয়েছে। চিঠিতে বাতিল কিংবা স্থগিত করা হয়নি বলেও জানান ওই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা

নতুন উপদেষ্টাদের শপথ ‘ধীরে চলতে’ বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ

আপডেট টাইম : ০১:২৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫