Dhaka ১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা ঈদগাঁও থানার এ এস আই অন্ত বড়ুয়া বেপরোয়া মিথ্যা জিডি নিয়ে তার বাণিজ্য মিতা সংবাদের প্রতিবাদ ভুয়া “প্রাচীন পিলার-কয়েন” ২য় পর্ব কৃষকলীগ নেতা মাকসুদ-সোহেল সিন্ডিকেটের শত কোটি টাকা প্রতারণা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে চট্টগ্রামে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, ১২ পাচারকারী আটক ১৮ জেলার ৩০ উপজেলায় শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি ফায়ার সার্ভিসে পদ বাণিজ্যের অভিযোগ ৩ কোটি টাকায় পরিচালক পদ বাগানোর দাবি উপসচিব আলাউদ্দিনের বিরুদ্ধে দেওয়ানবাগ দরবার শরীফে আধ্যাত্মিকতার আড়ালে হাজার কোটি টাকার সাম্রাজ্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৩৪৯ বার

দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সপরিবারে পৌঁছেছেন তারেক রহমান। বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায় ঢাকার উদ্দেশে রওনা দেবে তাদের বহনকারী ফ্লাইট।

সময় তাকে বহনকারী গাড়ির সামনে পিছনে তিনটি গাড়ি দেখা যায়। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানসহ পরিবারের পাঁচজনকে নিয়ে তিনি লন্ডন ছাড়বেন বলে জানা যায়।

দীর্ঘ যাত্রায় সিলেটে যাত্রা বিরতির পর আগামীকাল বেলা ১১টা ২০ মিনিটে বিমানটি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দরের রজনীগন্ধা লাউঞ্জে ২০ মিনিটের অবস্থান করবেন তারেক রহমান। সেখানে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কৌশল বিনিময় শেষে এরপর সড়ক পথে এভারকেয়ার হাসপাতালে উদ্দেশ্য রওনা করবেন।

এ সময় রাস্তার দুপাশে লাখ নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানাবেন। এভারকেয়ারে যাওয়ার পথে জুলাই ৩৬ এক্সপ্রেস ওয়ে (৩০০ ফুট) সড়কে তিনি সংক্ষিপ্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এরপর তিনি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা (বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া) দেখতে। সেখান মায়ের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকের সঙ্গে বিস্তারিত কথা বলবেন এবং মায়ের স্বাস্থ্যের খোঁজ নেবেন। সেখানে মায়ের সঙ্গে কিছু সময় কাটানোর পর গুলশানের বাসার উদ্দেশে রওয়ানা হবেন তারেক রহমান। গুলশানে মায়ের বাসা ফিরোজা নাকি ১৯৬ নম্বর নিজের বাড়িতে উঠবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

আপডেট টাইম : ১০:৩৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫