Dhaka ০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা ঈদগাঁও থানার এ এস আই অন্ত বড়ুয়া বেপরোয়া মিথ্যা জিডি নিয়ে তার বাণিজ্য মিতা সংবাদের প্রতিবাদ ভুয়া “প্রাচীন পিলার-কয়েন” ২য় পর্ব কৃষকলীগ নেতা মাকসুদ-সোহেল সিন্ডিকেটের শত কোটি টাকা প্রতারণা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে চট্টগ্রামে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, ১২ পাচারকারী আটক ১৮ জেলার ৩০ উপজেলায় শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি ফায়ার সার্ভিসে পদ বাণিজ্যের অভিযোগ ৩ কোটি টাকায় পরিচালক পদ বাগানোর দাবি উপসচিব আলাউদ্দিনের বিরুদ্ধে দেওয়ানবাগ দরবার শরীফে আধ্যাত্মিকতার আড়ালে হাজার কোটি টাকার সাম্রাজ্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

চট্টগ্রামে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, ১২ পাচারকারী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৪৬ বার

চট্টগ্রামের পতেঙ্গায় বহির্নোঙরে অভিযান চালিয়ে ৬ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে ছয়টি গ্যাস সিলিন্ডার উদ্ধার এবং ১২ পাচারকারীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আটজনই রোহিঙ্গা নাগরিক।

শনিবার প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কোস্ট গার্ড। এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল) ভোর ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালানো হয়। বোটটিতে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, গ্যাসভর্তি ছয়টি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮ ৯৬ টাকা এবং পাচারকাজে ব্যবহৃত বোটসহ চারজন বাঙালি ও আটজন রোহিঙ্গাকে আটক করা হয়। তারা অবৈধ পাচারের সঙ্গে জড়িত।

এতে আরো জানানো হয়, একই বোটকে ব্যবহার করে মানব পাচারকারীরা আনুমানিক ১৫০-২০০ জনকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিল বলে জানা গেছে।

কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক দলের সফল অভিযানের কারণে মানব পাচারকারীদের এই অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া সম্ভব হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা

চট্টগ্রামে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, ১২ পাচারকারী আটক

আপডেট টাইম : ০২:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬