• June 6, 2026, 5:42 am
  • [gtranslate]
শিরোনামঃ
বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব নওগাঁ জেলায় বিশৃংখলা সৃষ্টির চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ দলের ৩ সদস্য গ্রেফতার চাকরি দেওয়ার নামে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিচার শুরু পদত্যাগ করলেন বিএনপি’র দলের মন্ত্রী দীপেন দেওয়ান কসাইখানার নেপথ্যে ঢামেকের ২১১ নম্বর রুম? নবজাতক রেফারেল ও কমিশন বাণিজ্যের অভিযোগে নতুন প্রশ্ন মকবুল হোসেন নন্দীপাড়া জমি হবিগঞ্জ জেলায় নিয়ে প্রতারণার অভিযোগ, ১৬ ওয়ারিশকে না জানিয়ে দলিল করলেন আব্দুল সাত্তার কে মামলার হুঁশিয়ারি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা অফিস উদ্বোধন খোরশেদ আলিশান ভিলা: আয়ের উৎস কী? মৌচাক পুলিশ ফাঁড়ির আনিসের বিরুদ্ধে কালিহাতীতে ব্যপক দৌরাত্ন্যপনার অভিযোগ! চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

ডিম বিক্রেতা থেকে মাদক ব্যবসায়ী ভোদল

Reporter Name 80 Time View 000.00
Update : শুক্রবার, জুন ১, ২০১৮

রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে ভোদলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলা সদরের ফায়ার সার্ভিস মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভোদল গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লা আফসার আলী ওরফে ডাকুর ছেলে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ভোদল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোদাগাড়ী, পবা ও নওগাঁর মহাদেবপুর থানায় আগে থেকেই তিনটি মাদকের মামলা ছিল। হেরোইনসহ গ্রেফতারের ঘটনায় তার নামে আরেকটি মামলা হয়েছে।

ওসি আরও বলেন, কয়েক বছর আগে তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে নকশি কাঁথা সেলাই করা সুতা বিক্রি করে সংসার চালাতেন। তখন তিনি মহিষাল বাড়ি পশুহাটে করিডরের কাগজ লেখার কাজ করতেন। পশুহাট বন্ধ হয়ে গেলে তিনি স্থানীয় বাজারে বসে সিদ্ধ ডিম বিক্রি করতেন। মাদক ব্যবসায় জড়িয়ে কয়েক কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন ভোদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা