Dhaka ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা ঈদগাঁও থানার এ এস আই অন্ত বড়ুয়া বেপরোয়া মিথ্যা জিডি নিয়ে তার বাণিজ্য মিতা সংবাদের প্রতিবাদ ভুয়া “প্রাচীন পিলার-কয়েন” ২য় পর্ব কৃষকলীগ নেতা মাকসুদ-সোহেল সিন্ডিকেটের শত কোটি টাকা প্রতারণা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে চট্টগ্রামে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, ১২ পাচারকারী আটক ১৮ জেলার ৩০ উপজেলায় শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি ফায়ার সার্ভিসে পদ বাণিজ্যের অভিযোগ ৩ কোটি টাকায় পরিচালক পদ বাগানোর দাবি উপসচিব আলাউদ্দিনের বিরুদ্ধে দেওয়ানবাগ দরবার শরীফে আধ্যাত্মিকতার আড়ালে হাজার কোটি টাকার সাম্রাজ্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

(এলজিইডি) হামিদুল হক দুর্নীতির রাজা?

দুর্নীতির প্রমাণ থাকার সত্বেও টনক নড়ছে না প্রশাসনের….!

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী ও দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের পিডি এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা দুর্নীতির বরপুত্র মো: হামিদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যহার, অনিয়ম, দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

৭ জুলাই-২০২৫ তারিখে দুর্নীতি দমন কমিশনে দায়েরকৃত এক অভিযোগ পত্রে বলা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও সুবিধাভোগী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের পিডি এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা মো: ফাহমিদুল হক আওয়ামী রাজনৈতিক ছত্রছায়ায় ক্ষমতার অপব্যহার, অনিয়ম, দুর্নীতি করে অঢেল সম্পদের মালিক বনে গেছেন। যা তার জ্ঞাত আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
তবুও স্বাচ্ছন্দেক করে যাচ্ছেন তিনি তার কার্যক্রম। দুর্নীতি শীর্ষে থাকা লোকটি এখন কাদের ছত্রছায়ায় ? প্রশাসন কেন নিশ্চুপ ভূমিকা পালন করছে ? তার ক্ষমতার কাছে সবাইকে হার মেনে যায়?

মো: হামিদুল হক (Md.Hamidul Hoque) ও তার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয় পত্রের বিপরীতে সম্পদের অনুসন্ধান অভিযোগের প্রমান পাওয়া যাবে।

অভিযোগে বলা হয়েছে, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প (সিআরডিপি-২) এর প্রকল্প পরিচালক মো: হামিদুল হক এর রাজধানীর মোহাম্মদপুরস্থ মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে একটি বহুতল বাড়ি (হামিদা ভিলা, বাড়ি নং-২১০/বি, রোড নং-৪), ঢাকার মোহাম্মদপুরে স্ত্রী আরমানা ইসলামের নামে একটি বাড়ি (বাড়ি নং-১১/১৬, সলিমুল্লাহ রোড, মোহাম্মদপুর-১২০৭) এবং ঢাকার শেখের টেকে ৩ নম্বর রোডে প্যারামাউন্ট হাউজিং এর ১০ নং ভবনে একটি বিলাসবহুল ফ্লাট রয়েছে। এছাড়া, রয়েছে একাধিক প্রাইভেট কার। তার ও পরিবারের সদস্যদের নামে রয়েছে বিভিন্ন ব্যাংকে কোটি টাকার এফডিআর। গ্রামের বাড়িতে রয়েছে প্রচুর স্থাবর-অস্থাবর সম্পদ।

অভিযোগে আরো বলা হয়েছে, বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে দলীয় ছত্রছায়ায় অনিয়ম দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ গড়ে তুলেছেন। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ এলজিইডি শাখার ৩৬ নম্বর সদস্য ছিলেন। আওয়ামী ম্যান হওয়ায় বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকি উদযাপন কমিটির ৭ নং সদস্য ছিলেন। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে ঘনিষ্ঠতার সুবাদে বাগিয়ে নিয়েছেন পিডির পদ। আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত ডোনেশন দিতেন।

আওয়ামী ছত্রছায়ায় সব সময় সুবিধাজন পদে ছিলেন। প্রকল্পে নিয়ম নীতির তোয়াক্কা না করে দরপত্র আহবান, ঠিকাদার নিয়োগ, স্বজনপ্রীতি, কমিশন আদায় ছিল তার রুটিন ওয়ার্ক। নিজস্ব ঠিকাদার সিন্ডিকেট তৈরি করে কাজ দিয়ে কমিশন নিয়ে নিতেন এবং এই প্রবণতা এখনো অব্যাহত আছে। দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প (সিআরডিপি-২) এর কার্যক্রম আদ্যপান্ত সরজমিন তদন্ত করলে মো: হামিদুল হকের অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের প্রমান পাওয়া যাবে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।।

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ এর নেতা আওয়ামী লীগ এর মো: হামিদুল হক রাজনৈতিক পট পরিবর্তনের পর এখনো স্বপদে বহাল রয়েছেন। দাপটের সাথে প্রকল্পের পিডির দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা

(এলজিইডি) হামিদুল হক দুর্নীতির রাজা?

আপডেট টাইম : ১২:১৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫