
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ অর্থ সম্পাদক মো. আবদুল মাবুদ নিজ গ্রামে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক সম্প্রীতির মধ্য দিয়ে আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট শফিউল আজিম শাকিল (এডভোকেট জজ কোর্ট, চট্টগ্রাম), যুবদল নেতা মোহাম্মদ নাসির, মোহাম্মদ সোহেল, প্রবাসী আবুল কালাম, জিয়া স্মৃতি সংসদের মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সেলিম, মো. ফরিদ, মোহাম্মদ আবু তাহেরসহ যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ও আলেমে দ্বীন মৌলানা মফিজুর রহমান। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
আয়োজক মো. আবদুল মাবুদ বলেন, রমজান আত্মশুদ্ধি ও মানবিকতার মাস। সমাজে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তুলতেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : শওকত হোসেন মুন্না 









