Dhaka ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদগাঁও থানার এ এস আই অন্ত বড়ুয়া বেপরোয়া মিথ্যা জিডি নিয়ে তার বাণিজ্য মিতা সংবাদের প্রতিবাদ ভুয়া “প্রাচীন পিলার-কয়েন” ২য় পর্ব কৃষকলীগ নেতা মাকসুদ-সোহেল সিন্ডিকেটের শত কোটি টাকা প্রতারণা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে চট্টগ্রামে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, ১২ পাচারকারী আটক ১৮ জেলার ৩০ উপজেলায় শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি ফায়ার সার্ভিসে পদ বাণিজ্যের অভিযোগ ৩ কোটি টাকায় পরিচালক পদ বাগানোর দাবি উপসচিব আলাউদ্দিনের বিরুদ্ধে দেওয়ানবাগ দরবার শরীফে আধ্যাত্মিকতার আড়ালে হাজার কোটি টাকার সাম্রাজ্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ‘যার জন্য শিন্নি খাইলা, মোল্লা চিনলা না’

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৬ বার

থেকে পাঁচজন নারী ও একজন পুরুষকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালের দিকে তারা মূলত সাহায্যের আবেদন নিয়ে সেখানে এসেছিলেন। পরে তাদের গুলশান থানায় নিয়ে আসা হয়।

পুলিশ আরও জানায়, প্রধানমন্ত্রীর বাসভবনে দায়িত্বরত বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা সরতে রাজি হননি। পরে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) পক্ষ থেকে বিষয়টি গুলশান থানাকে জানানো হলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

ওসি রাকিবুল হাসান বলেন, তারা প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাওয়ার জন্য অবস্থান করছিলেন। দায়িত্বরত নিরাপত্তা সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা সরে যাননি। পরে এসএসএফ বিষয়টি আমাদের অবহিত করলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। থানায় আনার পর ওই ব্যক্তিদের ইফতার করানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঈদগাঁও থানার এ এস আই অন্ত বড়ুয়া বেপরোয়া মিথ্যা জিডি নিয়ে তার বাণিজ্য

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে

আপডেট টাইম : ১০:১৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬