Dhaka ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মিতা সংবাদের প্রতিবাদ ভুয়া “প্রাচীন পিলার-কয়েন” ২য় পর্ব কৃষকলীগ নেতা মাকসুদ-সোহেল সিন্ডিকেটের শত কোটি টাকা প্রতারণা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে চট্টগ্রামে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, ১২ পাচারকারী আটক ১৮ জেলার ৩০ উপজেলায় শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি ফায়ার সার্ভিসে পদ বাণিজ্যের অভিযোগ ৩ কোটি টাকায় পরিচালক পদ বাগানোর দাবি উপসচিব আলাউদ্দিনের বিরুদ্ধে দেওয়ানবাগ দরবার শরীফে আধ্যাত্মিকতার আড়ালে হাজার কোটি টাকার সাম্রাজ্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ‘যার জন্য শিন্নি খাইলা, মোল্লা চিনলা না’ ১৩ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা পাকিস্তান

১৩ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা পাকিস্তান

  • খেলার খাবার
  • আপডেট টাইম : ০৮:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৭৮ বার

ফলো করুন

সিরিজ নির্ধারণী ম্যাচে ২৯১ রানের টার্গেট তাড়া করতে নেমেই বিপদে পাকিস্তান ক্রিকেট দল। ইনিংসের প্রথম তিন ওভারে মাত্র ১৭ রানে টপঅর্ডার ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল।

পরপর দুই ওভারে তাসকিন আহমেদের শিকার হয়ে ফেরেন ওপেনার শাহিবজাদা ফারহান ও সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় ওভারে আরেক ওপেনার মাজ সাদাকাতকে ফেরান তরুণ পেসার নাহিদ রানা।

তাসকিন আহমেদের করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন পাকিস্তানের তারকা ওপেনার শাহিবজাদা ফারহান।

ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে পাকিস্তানের আরেক ওপেনার মাজ সাদাকাতকে ফেরান তরুণ পেসার নাহিদ রান। তার করা ওভারের পঞ্চম বলে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাদাকাত।

এরপর নিজের দ্বিতীয় আর ইনিংসের তৃতীয় ওভারে বল করতে এসে পঞ্চম বলে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করে ফেরান তাসকিন। তার বিদায়ে ২.৫ ওভারে ১৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।

তিন ম্যাচের সিরিজ নিধারণী খেলায় প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৯০ রান করে বাংলাদেশ। ৩০০ বলে ২৯১ রানের র্টার্গেট তাড়া করতে নেমে ১২ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।

প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। বিনা উইকেটে দলীয় একশ রানের ঘরে পৌঁছায় স্বাগতিকরা।

দলীয় ১০৫ রানে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান (৩৬)। তবে উইকেটের আরেক পাশে সাবলীলভাবে ব্যাট চালাতে থাকেন তানজিদ তামিম।

তামিমকে সঙ্গ দিতে থাকা নাজমুল হোসেন শান্তও (২৭) ফেরেন পাকিস্তানি পেসার হারিস রউফের ওভারে। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন তানজিদ।

অবশেষে ৩৩তম ওভারের শেষ বলে ছক্কা মেরেই নিজের শতকের দেখা পেলেন তানজিদ তামিম। সেঞ্চুরির জন্য তিনি খরচ করেছেন ৯৮ বল, ৭টি ছক্কা এবং ৬টি চারের মারে সাজানো ছিল তার এই দারুণ ইনিংস।

তবে সেঞ্চুরির পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেনি এই ওপেনার। ফেরেন ১০৭ বলে ১০৭ রান করেন।

দলীয় ২৬২ রানে ফেরেন লিটন কুমার দাস। তিনি ৫১ বলে এক চার আর এক ছক্কায় ৪১ রান করে ফেরেন। তবে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে যান তাওহীদ হৃদয়। তার ৪৪ বলের ৪৮ রানের ইনিংসের সুবাদে ২৯০ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিতা সংবাদের প্রতিবাদ

১৩ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা পাকিস্তান

আপডেট টাইম : ০৮:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬