Dhaka ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও সহযোগী ইঞ্জিনিয়ার নুরু ইসলামের প্রভাব ও সিন্ডিকেট বিরামপুরে মাদকদ্রব্যের রমরমা ব্যবসা,স্থানীয় প্রশাসন নীরব—উদ্বেগে পরিবারগুলো রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে তারেক রহমানকে দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতে হবে পবিত্র রমজান উপলক্ষে উওর চাতরীতে ইফতার মাহফিলের ও দোয়া আয়োজন করেন, জাফলংয়ের ‘ভোলবদল’ সম্রাট সবেদ: যখন যে সরকার, তখন সেই দল! জামায়াত জোটের ভোটপ্রাপ্তির পরিসংখ্যান শক্তিশালী বার্তা বহন করে টঙ্গীতে অদৃশ্য ইশারায় জাভান হোটেলে অনৈতিক কার্যকলাপের দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে (পর্ব১) গুম হওয়া আনিসুর রহমান তালুকদার খোকন মন্ত্রী হওয়ার তালিকায়! নির্বাহী প্রকৌশলী নিয়াজ তানভীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়

স্বার্থান্বেষী মহলের কার্যকলাপ জুলাই চেতনাকে কালিমালিপ্ত করার অপপ্রয়াস: শিক্ষা উপদেষ্টা

স্বার্থান্বেষী মহলের কার্যকলাপ জুলাই আন্দোলনের চেতনাকে কালিমালিপ্ত করার অপপ্রয়াসই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার। শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, এর ফলে বাংলাদেশ বিরোধী ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র সফল হওয়ার আশংকাও দেখা দিতে পারে।

ড. সি আর আবরার বলেন, শহীদ শরিফ ওসমান হাদির শাহাদতের হৃদয়বিদারক ঘটনায যখন সমগ্র জাতি শোকাহত, তখন এই ঘটনার অপসুযোগ নিয়ে কিছু সংখ্যক উগ্র, অবিবেচক গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

তিনি বলেন, এই গোষ্ঠী বাংলাদেশের দীর্ঘদিনের একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ছায়ানটে’র ভবন আক্রমণ করেছে, তাতে অগ্নিসংযোগ করেছে এবং এই প্রতিষ্ঠানের অনেক সংগীত ও শিক্ষা উপকরণ ধ্বংস করেছে। ‘ছায়ানটে’র পরিচালনায় ওই ভবনে ‘নালন্দা’ নামে যে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়, এই আক্রমণে সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এই সঙ্গে আমি সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী’র কার্যালয়ে আক্রমণ ও অগ্নিসংযোগেরও নিন্দা জানাই।

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের দু’টি সংবাদপত্র ‘প্রথম আলো’ এবং ‘দ্যা ডেইলি স্টার’-এর কার্যালয়ে সংঘটিত আক্রমণ এবং এদেশের প্রবীণ ও সাহসী সাংবাদিক নুরুল কবীরকে অপদস্থ করার হীন কর্মকাণ্ডে আমি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছি।

তিনি বলেন, স্বার্থান্বেষী মহলের এই ধরনের কার্যকলাপ জুলাই আন্দোলনের চেতনাকে কালিমালিপ্ত করার অপপ্রয়াসই শুধু নয়, এর ফলে বাংলাদেশ বিরোধী ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র সফল হওয়ার আশংকাও দেখা দিতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও সহযোগী ইঞ্জিনিয়ার নুরু ইসলামের প্রভাব ও সিন্ডিকেট

স্বার্থান্বেষী মহলের কার্যকলাপ জুলাই চেতনাকে কালিমালিপ্ত করার অপপ্রয়াস: শিক্ষা উপদেষ্টা

আপডেট টাইম : ১০:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫