
লেবাননে হামলা করতে গিয়ে দুই ইসরাইলি সৈন্য নিহত হয়েছে বলে ইহুদিবাদী বাহিনী স্বীকার করেছে। আজ রোববার (৮ মার্চ) ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, দক্ষিণ লেবাননে তাদের দুজন সেনাসদস্য নিহত হয়েছে।
সেনাবাহিনী আরো জানায়, নিহতদের মধ্যে একজনের নাম মাহের খাতার (৩৮)। তিনি ইসরাইল দখল করা গোলান মালভূমির মাজদাল শামস এলাকার বাসিন্দা ছিলেন।
সামরিক বাহিনী আরও জানায়, খাতার ‘কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোর’-এর সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
পরে আরো এক ইসরাইলি সেনা নিহতের তথ্য প্রকাশ হয়। ইসরাইলি সামরিক বাহিনী জানায়, দক্ষিণ লেবাননে তাদের আরও এক সেনা প্রাণ হারিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।
লেবাননে হামলা করতে গিয়ে ইসরাইলি সৈন্য নিহত
গত সপ্তাহে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর এবং ইসরাইলি বিমান হামলা জোরদার করার পর এটিই তাদের সেনাদের মধ্যে প্রথম প্রাণহানির ঘটনা।
সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এই ঘটনার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে ইসরাইল-লেবানন সীমান্তে বর্তমানে তীব্র লড়াই অব্যাহত রয়েছে।
সূত্র:আলজাজিরা।
আন্তর্জাতিক রিপোর্ট 









