• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রতিবাদ কাইয়ুম ভূঁইয়ার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, মিথ্যা সংবাদ প্রচারের দাবি শামীম মিয়ার সর্বসাধারণের অবগতির জন্য বিজ্ঞপ্তি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো সাময়িক বরখাস্ত হলেন দুর্নীতিবাজ মূ. কবিরের পৃষ্ঠপোষক বিআইডব্লিউটিএর আলোচিত পরিচালক আরিফ উদ্দিন “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ””” এখনো বহাল তবিয়াতে ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান প্রধানমন্ত্রীর বর্ধমান ভাষণ নিয়ে আলোচনা-সমালোচনা: সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হিজাব-পর্দা নিয়ে মন্তব্যের প্রতিবাদে শাহবাগে বিএনপি এমপি মনিরুলের কুশপুতুল দাহ ও বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়ার চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দলকে সংবর্ধনা, ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে অংশগ্রহণের বানয়ন প্রিয় দেশবাসী, ঘোষিত জাতীয় বাজেটে কিছু ইতিবাচক দিক থাকলেও বাস্তবতায় দেখা যাচ্ছে,

প্রতিবাদ কাইয়ুম ভূঁইয়ার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, মিথ্যা সংবাদ প্রচারের দাবি শামীম মিয়ার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: / ১১ 000.00 View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নলগড়িয়া গ্রামের বাসিন্দা শামীম মিয়া এক লিখিত ও ভিডিও বক্তব্যে দাবি করেছেন, এক গণমাধ্যমের প্রতিনিধি পরিচয়দানকারী কাইয়ুম ভূঁইয়া তার কাছে চাঁদা দাবি করেন। শামীম মিয়ার অভিযোগ, তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

শামীম মিয়ার ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে তাকে মাদক ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয় এবং তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর ভিডিও ও তথ্য প্রচার করা হয়। তিনি আরও অভিযোগ করেন, অন্য একজনকে অর্থের বিনিময়ে তার বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিতে প্ররোচিত করা হয়েছে।

এছাড়া শামীম মিয়ার দাবি, যিনি তার বিরুদ্ধে ভিডিওতে বক্তব্য দিয়েছিলেন, তিনি পরবর্তীতে নিজেই ভিডিও সাক্ষাৎকারে জানান যে তাকে দিয়ে ওই বক্তব্য দেওয়ানো হয়েছে এবং তাকেও মাদক ব্যবসায়ী হিসেবে প্রচারের হুমকি দেওয়া হয়েছে।

এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে শামীম মিয়া দাবি করেন, তার বিরুদ্ধে প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, কাইয়ুম ভূঁইয়ার বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। নিউজ এর ভিডিও বক্তব্য আছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা