ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নলগড়িয়া গ্রামের বাসিন্দা শামীম মিয়া এক লিখিত ও ভিডিও বক্তব্যে দাবি করেছেন, এক গণমাধ্যমের প্রতিনিধি পরিচয়দানকারী কাইয়ুম ভূঁইয়া তার কাছে চাঁদা দাবি করেন। শামীম মিয়ার অভিযোগ, তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।
শামীম মিয়ার ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে তাকে মাদক ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয় এবং তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর ভিডিও ও তথ্য প্রচার করা হয়। তিনি আরও অভিযোগ করেন, অন্য একজনকে অর্থের বিনিময়ে তার বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিতে প্ররোচিত করা হয়েছে।
এছাড়া শামীম মিয়ার দাবি, যিনি তার বিরুদ্ধে ভিডিওতে বক্তব্য দিয়েছিলেন, তিনি পরবর্তীতে নিজেই ভিডিও সাক্ষাৎকারে জানান যে তাকে দিয়ে ওই বক্তব্য দেওয়ানো হয়েছে এবং তাকেও মাদক ব্যবসায়ী হিসেবে প্রচারের হুমকি দেওয়া হয়েছে।
এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে শামীম মিয়া দাবি করেন, তার বিরুদ্ধে প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, কাইয়ুম ভূঁইয়ার বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। নিউজ এর ভিডিও বক্তব্য আছে