• November 2, 2026, 5:58 pm
  • [gtranslate]
শিরোনামঃ
১২০ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ: বিএলআরআইয়ের পিডি সাজেদুলকে ঘিরে স্বজনপ্রীতি ও অর্থ ব্যয়ের প্রশ্ন ফেলোশিপে স্ত্রীর সুবিধা, দরপত্র ছাড়া কাজ বণ্টন ও কেনাকাটায় অনিয়মের অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধেই মাদক কারবারিদের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক ব্যবসার বিস্তার, গ্রেপ্তার ও মামলার পরও সক্রিয় থাকার অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি High rollers receive personalized account managers through the Messi Casino VIP programme tier system আওয়ামী লীগের রাজনীতি করার কারণে কি নিজ ঘরেই জবাই করে হত্যা? কেরানীগঞ্জে যুবমহিলা লীগ নেত্রীকে ঘিরে চাঞ্চল্য সাংবাদিকতার পরিচয়ের আড়ালে রাজনৈতিক প্রভাব বিস্তার ও বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন বিজয়নগরে মাদক কারবারের অভিযোগ ঘিরে প্রশ্ন, আলোচনায় রুবেল খান ও মানিক মিয়া সিঙ্গারবিলের নলমুনিয়ায় মাদক সরবরাহের অভিযোগ, বিভিন্ন থানায় মামলা থাকার দাবি রুবেল খানের বিরুদ্ধে—নিরপেক্ষ তদন্তের দাবি একদিনে চার পদোন্নতি থেকে তুষারধারায় বহুতল ভবন—সাবেক সচিব নজরুল ইসলামকে ঘিরে সম্পদ, নিয়োগ ও নির্মাণ অনিয়মের অভিযোগ গাজীপুর সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ঘিরে অনিয়মের অভিযোগ, আলোচনায় রবিন সরকার ব্রিজের ওপর আড়াই লাখ টাকা! এসআই কুদ্দুসের সঙ্গে দুই কনস্টেবল—পুলিশ পরিচয়ে টাকা নেওয়ার অভিযোগ মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখানোর অভিযোগ; ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ঘিরে নানা প্রশ্ন যোগদানের পরপরই সাফল্যের চমক খিলগাঁও থানায় ওসি সাইফুলের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেপ্তার, মাদক উদ্ধারেও পুলিশের সাফল্য

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ থেকে অনলাইনে নতুন যাত্রায় এসকেএন টেলিভিশন

Reporter Name 140 000.00 View
Update : মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.9.0","enterFrom":"edit_tool","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"D6Z5W1FK-H8SG-WUQ9-JODT-2UFY60UFSWKE","pictureId":"D6Z5W1FK-H8SG-WUQ9-JODT-2UFY60UFSWKE","capability_name":"capcut_photo_editor,ai_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.9.0","enterFrom":"edit_tool","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"D6Z5W1FK-H8SG-WUQ9-JODT-2UFY60UFSWKE","pictureId":"D6Z5W1FK-H8SG-WUQ9-JODT-2UFY60UFSWKE","capability_name":"capcut_photo_editor,ai_photo_editor"}"}

দীর্ঘ বিরতির পর নতুন উদ্যম ও পরিকল্পনা নিয়ে বাংলাদেশ থেকে অনলাইন প্ল্যাটফর্মে কার্যক্রম শুরু করেছে এসকেএন টেলিভিশন (SKN Television)। “সত্য কথায় অঙ্গীকারবদ্ধ আমরা”—এই স্লোগানকে সামনে রেখে দেশ-বিদেশের দর্শকদের কাছে সংবাদ ও সমসাময়িক বিভিন্ন অনুষ্ঠান পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে চ্যানেলটি।

এসকেএন টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান সময়ে দর্শকদের সংবাদ গ্রহণের মাধ্যম দ্রুত পরিবর্তিত হচ্ছে। টেলিভিশনের পাশাপাশি অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্ম এখন সংবাদ পরিবেশনের গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশ থেকে নতুনভাবে অনলাইন সম্প্রচার কার্যক্রম শুরু করেছে এসকেএন টেলিভিশন।

চ্যানেলটির অন্যতম প্রধান লক্ষ্য নির্ভুল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দর্শকদের কাছে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ ও সমসাময়িক বিষয় তুলে ধরা। জাতীয় রাজনীতি, অর্থনীতি, সমাজ, আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি, জনদুর্ভোগসহ বিভিন্ন বিষয়ে সংবাদ ও প্রতিবেদন প্রকাশের পাশাপাশি বিশেষ অনুষ্ঠান ও বিশ্লেষণধর্মী কনটেন্ট প্রচারের পরিকল্পনাও রয়েছে।

এসকেএন টেলিভিশনের সংশ্লিষ্টরা বলছেন, সংবাদ পরিবেশনে তথ্যের সত্যতা যাচাই, দায়িত্বশীলতা ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণকে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে সাধারণ মানুষের কথা, প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশের প্রত্যয় রয়েছে চ্যানেলটির।

দীর্ঘ বিরতির পর নতুনভাবে যাত্রা শুরু করায় দর্শকদের মধ্যেও চ্যানেলটির কার্যক্রম নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। অনলাইননির্ভর এই নতুন যাত্রায় দেশ ও বিদেশের বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে দ্রুত সংবাদ পৌঁছে দেওয়ার পাশাপাশি একটি বিশ্বাসযোগ্য ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে নিজেদের অবস্থান তৈরি করাই এসকেএন টেলিভিশনের অন্যতম লক্ষ্য।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, পেশাদার সাংবাদিকতা, অনুসন্ধানী প্রতিবেদন এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিয়মিত সংবাদ ও অনুষ্ঠান প্রচারের মাধ্যমে অনলাইন সংবাদমাধ্যমের জগতে নতুন একটি অবস্থান তৈরি করবে এসকেএন টেলিভিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা