Dhaka ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদগাঁও থানার এ এস আই অন্ত বড়ুয়া বেপরোয়া মিথ্যা জিডি নিয়ে তার বাণিজ্য মিতা সংবাদের প্রতিবাদ ভুয়া “প্রাচীন পিলার-কয়েন” ২য় পর্ব কৃষকলীগ নেতা মাকসুদ-সোহেল সিন্ডিকেটের শত কোটি টাকা প্রতারণা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে চট্টগ্রামে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, ১২ পাচারকারী আটক ১৮ জেলার ৩০ উপজেলায় শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি ফায়ার সার্ভিসে পদ বাণিজ্যের অভিযোগ ৩ কোটি টাকায় পরিচালক পদ বাগানোর দাবি উপসচিব আলাউদ্দিনের বিরুদ্ধে দেওয়ানবাগ দরবার শরীফে আধ্যাত্মিকতার আড়ালে হাজার কোটি টাকার সাম্রাজ্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ‘যার জন্য শিন্নি খাইলা, মোল্লা চিনলা না’

ভালুকায় ট্রাকে বাসের ধাক্কা, চালকসহ নিহত ৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮
  • ৬৫ বার

ময়মনসিংহের ভালুকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাসচালকসহ চার জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচ জন। ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ি এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- বাস চালক রুবেল হোসেন (২২), বাসযাত্রী ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ফারুক আহম্মেদ (২৮), ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা তোফায়েল আহম্মেদ সরকার (২৫) ও অজ্ঞাত নারী যাত্রী। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের ইনচার্জ রকিবুল হাসান। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ভালকার হবিরবাড়ি সিডস্টোর বাজারের পাশে দাঁড়িয়ে থাকা পিলার ভর্তি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। আর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।

তিনি আরও জানান, আহত পাঁচজনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তিকৃতরা হচ্ছেন- ঘাটাইলের শাহ আলম (২৮), জামালপুরের জসীম উদ্দিন (৩০), মুক্তাগাছার নুর মোহাম্মদ (২৫), জোবায়ের (২২) ও আল আমিন (২৫)।

এদিকে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত বাসটি ঘটনাস্থল থেকে উদ্ধারে কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঈদগাঁও থানার এ এস আই অন্ত বড়ুয়া বেপরোয়া মিথ্যা জিডি নিয়ে তার বাণিজ্য

ভালুকায় ট্রাকে বাসের ধাক্কা, চালকসহ নিহত ৪

আপডেট টাইম : ০৮:৩৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮